শিবচরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৩:৫১

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিপন হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

রিপন হাওলাদার উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর এলাকার মল্লিককান্দি গ্রামের খবির হাওলাদারের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকার আলম মার্কেটে বোকরা তৈরির কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন: হাইকোর্টে মিন্নির জামিন আবেদন

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও) ডা. মোহাম্মদ মোকাদ্দেস জানান, চিকিৎসাধীন অবস্থায় রিপন নামে এক রোগী ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। রিপন ঢাকা থেকে আক্রান্ত হয়ে শিবচরে এসেছিল। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে বলা হলেও তিনি চিকিৎসা না নিয়ে বাড়িতে  চলে যান। এরপর গত রাতে আবার হাসপাতালে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ইত্তেফাক/এমআরএম