অনন্তকাল ধরে যুদ্ধ করা যেতে পারে- এই পরিমাণ অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প বলেন, আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!
এ ছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।
চার বছরের মেয়াদের শেষের দিকে, বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ টানা দিন ধরে চলছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই যুদ্ধ অন্তত পাঁচ সপ্তাহ ধরে চলতে পারে। এ ছাড়া মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ইরানে সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।
