কুড়িগ্রামের চিলমারীতে কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে রায়হান মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ব্যাপারীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান মিয়া ব্যাপারীর বাজার রাধাবল্লভ এলাকার সাইফুল ইসলামে ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ব্যাপারীরবাজার সংলগ্ন খলসেরভিটা বিলে কলা গাছের তৈরী একটি ভেলায় রায়হান মিয়া, জিম ও মরিয়ম নামের তিনটি শিশু খেলতে যায়। এ সময় ভেলা ভেসে গেলে ভেলায় থাকায় লগি পানিতে পড়ে যায়। লগি নিতে গিয়ে রায়হান পানিতে পড়ে গেলে মরিয়ম নামের শিশুটি চিৎকার করতে থাকে।
আরও পড়ুন : নুসরাতকে যৌন নিপীড়ন: অধ্যক্ষ সিরাজের বিচার শুরু
পরে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কুড়িগ্রাম হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেআই

