্বঈদ স্পেশাল রেসিপি

মাটন কাবাব

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৮:৩৫

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী

অসিত কর্মকার সুজন

উপকরণ :খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম, ঢাকাই পনির ১ কাপ ,কাবাব মসলা ২ টেবিল চামচ, গরম মসলা ১/২ চা চামচ, পিঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, কর্নফাওয়ার ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, ডিমের কুসুম একটি, সরষের তেল পরিমাণমতো।

প্রণালি :একটি বাটিতে মাংসের কিমা ও বাকি সব উপকরণ (ঘি বাদে) ভালোভাবে মিশিয়ে নিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন। এবার হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে পরিমাণমতো কিমা নিয়ে তাতে চিজ স্লাইস পুর হিসেবে দিয়ে কাবাবের আকারে গড়ে ফ্রিজে রাখুন ১৫ মিনিট। এবার প্যানে তেল গরম করে হালকা আঁচে কাবাবগুলো ভাজতে থাকুন। ভাজা হয়ে এলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

মাটন পনির চপ

উপকরণ :খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম, গরম মসলা ১/২ চা চামচ, পিঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, কর্নফাওয়ার ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, ডিমের কুসুম ১টি, ডিম ২টি, ময়দা ১ কাপ, ব্রেডক্রাম্ব ২ কাপ, সয়াবিন তেল ৪ কাপ।

প্রণালি :একটি বাটিতে মাংসের কিমা ও বাকি সব উপকরণ (ঘি বাদে) ভালোভাবে মিশিয়ে রাখুন। এবার হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে মুঠোর আকারে গড়ে রাখুন। এবার মুঠোগুলো ময়দা, ডিমের গোলা ও ব্রেডক্রাম্বে গড়িয়ে ফ্রিজে রাখুন ৩০ মিনিট। ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভাজতে থাকুন। ভাজা হয়ে এলে নামিয়ে যেকোনো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

নারকেলি পোলাও

 

উপকরণ :চিনিগুড়া চাল ৫০০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, টকদই ১ কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, পিঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, পানি ৪ কাপ, কাঁচামরিচ ৫-৬টি, চিনি ১ চা চামচ, নারকেল পাউডার ১/২ কাপ, নারকেল দুধ ৩ কাপ, গরম পানি ১ কাপ, তেল আধা কাপ, ঘি ২ টেবিল, লবণ স্বাদমতো ।

প্রণালি :চিনিগুড়া চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার প্যানে তেল ও ঘি দিয়ে তাতে গরম মসলা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে এর মধ্যে চিনিগুড়া চাল ও স্বাদমতো লবণ দিয়ে নাড়ুন। এবার নারকেল দুধ ও গরম পানি দিয়ে নেড়ে চিনি দিয়ে ঢেকে দিন। পানি কমে এলে অল্প আঁচে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার নামিয়ে পছন্দমতো পরিবেশন করুন।

মসলাদার মাটন

 

উপকরণ :খাসির মাংস ৫০০ গ্রাম, টক দই ১/২ কাপ, টমেটো কুচি ১ কাপ, পিঁয়াজ কুচি ২ কাপ, আদার রস ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ চেড়া ৪টি, এলাচ ৩টি, দারুচিনি ৪ টুকরো, জায়ফল গুঁড়া ১/২ চা চামচ, জয়ত্রী গুঁড়া ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ১/২ কাপ সরষের তেল আধ কাপ, লবণ স্বাদমতো ।

প্রণালি :পিঁয়াজ বাদে বাকি সব মসলা মাংসের সঙ্গে মাখিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। প্যান তেল দিয়ে গরম হলে পিঁয়াজ দিয়ে লাল করে ভাজুন। এবার এতে মাখানো মাংস দিয়ে কষাতে হবে। তেল উঠে এলে ১ কাপ গরম পানি ২/৩ বারে দিয়ে দমে রাখুন। এভাবে ২৫/৩০ মিনিট ধরে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে এবার কড়াইয়ের মাঝখানে মাংস সরিয়ে ধনেপাতা কুচি ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে কষিয়ে মাখা মাখা অবস্থায় নামিয়ে পরিবেশন করুন।