ঈদ আনন্দ জমিয়ে তুলতে ৬০০টিরও বেশি নতুন ডিজাইনের সমাহার ঘটেছে লোটো আউটলেটগুলোতে। ইম্পোর্টেড লাইফস্টাইল সু, স্নিপার্স, লেদার সু, লেদার স্যান্ডেলস, স্নিপার্স, পোলো শার্টস, টি-শার্টস, ফোর ওয়ে ফ্লেক্স জিন্স ও গ্যাবার্ডিন, মোকাসিন সু, পার্সোনাল কেয়ার, ব্যাকপ্যাক, লাগেজ, ট্রাভেল ব্যাগ ও অ্যাক্সেসরিজসহ নানা ধরনের বাহারি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে। লোটো ব্র্যান্ডের বিশেষত্ব হলো নিরন্তর গবেষণার মাধ্যমে লোটোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম সবসময়ই এর ফুটওয়্যার বা অ্যাপারেলস তৈরিতে আধুনিক সব টেকনোলজি ব্যবহার করে থাকে। লোটোর নিজস্ব ল্যাবে উদ্ভাবিত বিভিন্ন টেকনোলজির মাধ্যমে উত্পাদিত প্রোডাক্টসমূহ এরমধ্যেই বিশ্বজুড়ে বিখ্যাত। এবারের ঈদে এসব টেকনোলজি নির্ভর প্রোডাক্টগুলোই তরুণদের কাছে বেশি সমাদৃত হচ্ছে। এবার প্রায় সবগুলো লাইফস্টাইল লোটো সুতে ব্যবহার হচ্ছে এয়ার ব্রিজ টেকনোলোজি, অ্যাডাপ্টো মেমোরি ফোম ও সুপার লাইট টেকনোলজির সু। সুপার কমফোর্ট, লং মেমোরি, আল্ট্রা লাইট, ওয়াশ অ্যান্ড ড্রাই সুবিধা সম্বলিত এই ইনার সোল পায়ের প্রতি অত্যন্ত যত্নশীল। হাল ফ্যাশনের চাহিদা মতো লোটোতে এসেছে নতুন নতুন সব পোলো শার্ট ও টি-শার্ট যা দেখতে অসাধারণ ও পরতে দারুণ আরাম। আল্ট্রা-ড্রাই টেক সম্বলিত এসব পোলো শার্ট ও টি-শার্টের বিশেষ গুণ হলো এটি শরীরে ঘাম জমতে দেয় না। হাইলি ব্রিদেবল ফেব্রিক, শরীরে ঠাণ্ডা অনুভূতি প্রদান করে এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তাই এই গরমে লোটোর আল্ট্রা-ড্রাই টেক প্রযুক্তির স্টাইলিশ পোলো শার্ট ও টি-শার্ট রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। কম্ব কটন, রেওন, সিনলন, পলিস্টার এবং স্পান্ডেক্সের মতো উন্নতমানের ফেব্রিক দিয়ে তৈরি হয়েছে প্রায় ৫০টিরও বেশি নতুন ডিজাইনের পোলো শার্ট এবং টি-শার্ট। সরাসরি এই অত্যাধুনিক ডিজাইনগুলো দেখতে চাইলে চলে আসুন লোটোর যেকোনো আউটলেটে। জিন্স ও গ্যাবার্ডিন কালেশওনেও আছে এক্সক্লুসিভ সব ডিজাইন। ফোর ওয়ে ফ্লেক্স ফেব্রিক্সে তৈরি এই জিন্স আর গ্যাবার্ডিন প্যান্ট আপনার দারুণ পছন্দ হবে। এ যুগের ফ্যাশনের সঙ্গে মানানসই ডিজাইনে মানসম্মত লোটো পণ্যগুলো ক্রেতা সাধারণের ক্রয়সীমার মধ্যে থাকায় লোটোর লাইফস্টাইল প্রোডাক্টসমূহ এই ঈদে ব্যাপক সাড়া ফেলেছে। মানের সঙ্গে আপস কখনই নয়, এই আস্থা নিয়েই সবার মাঝে জনপ্রিয় ব্র্যান্ড লোটো। সময়ের সঙ্গে সঙ্গে আপডেটেড প্রোডাক্ট ও কাস্টমারকে সেবা প্রদানে সহায়ক বিভিন্ন আধুনিক টেকনোলজি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে লোটো বাংলাদেশ হয়ে উঠেছে এক আস্থার নাম। এশিয়ার অন্যান্য সফল অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে লোটো ২০১৮ সালের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়।
এছাড়াও কাজী জামিল ইসলাম এশিয়ার সেরা নেতৃত্বের অন্যতম হিসেবে পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। তার দূরদর্শিতা, অভিনবত্ব, নতুনত্বের প্রতি আগ্রহ, মননশীলতা এবং আধুনিক ও বাস্তবমুখী বিপণনের দক্ষতাই এই পুরস্কার অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে। তিনি খুব অল্প সময়ের মধ্যে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হওয়ায় বাংলাদেশের সকল কর্পোরেট লিডারদের কাছে সেরা উদাহরণ হয়ে থাকবেন। উল্লেখ্য যে, ২০১২ সালে বাংলাদেশে বিশ্বের অন্যতম স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড লোটো যাত্রা শুরু করে।
