প্রতিবেশী দেশে ইরানের হামলা আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘন: আরব লিগ

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৪

প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের চলমান হামলার বিষয়ে আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। বুধবার (৫ মার্চ) এক বিবৃতিতে ঘেইত বলেন, এসব হামলা কেবল আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘনই নয়, বরং এটি ‘সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশীসুলভ’ আচরণের নীতির ওপর এক বড় আঘাত।

আরব লিগের মহাসচিব আরও জানান, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে দেশটির এক ‘নজিরবিহীন’ শত্রুতা তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে। ইরান বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনো আরব রাষ্ট্রই ছোট করে দেখছে না। তবে এই সংকট অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা করার জন্য গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না।

সূত্র: আল-জাজিরা

ইত্তেফাক/কেএইচ