‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪৫

বিনোদন রিপোর্ট

 

এদেশে রবীন্দ্রনাথকে দিবস ভিত্তিক চর্চা করেন অনেকেই। তবে যাঁরা সারাদিন-মান আরাধ্য জেনেই রবীন্দ্রনাথকে ভালোবেসে মর্মে বাঁধের এমন শিল্পী হাতেগোনা কয়েকজন। তাঁদের ভেতরে অন্যতম জনপ্রিয় শিল্পী অণিমা রায়।

২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন টানা ৩ বছর। কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে কণ্ঠে ধারণ করেছেন কবিগুরুর জনপ্রিয় গান ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। গানটির সংগীত ব্যবস্থাপনায় আছেন ওপার বাংলার প্রত্যুষ ব্যানার্জী। গতকাল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।