৭ পর্বের ধারাবাহিক ‘ম্যানেজ মকবুল’

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪৫

 

মকবুলের সবই ভালো শুধু একটা জিনিস ছাড়া। তাঁর শুধু বাগড়া দেওয়ার অভ্যাস। এলাকায় কোনো নির্বাচনের গন্ধ পেলেই দাঁড়িয়ে পড়বে সে। এমনকি অবিবাহিত মকবুল স্কুলের অভিভাবক নির্বাচনেও দাঁড়িয়ে পড়ে। এলাকার এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে মকবুল দাঁড়ায় না। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে। ফলে বাগড়া দিলেও মকবুল তাঁকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। আর মকবুলকে ম্যানেজ করা কঠিন কিছু না। মূলত ম্যানেজ হওয়ার জন্যই সে বাগড়া বাঁধায়। নিজের দাম বাড়ায়। তারপর এক পর্যায়ে ম্যানেজ হয়ে যায়। এ রকম মজার গল্পে আরটিভির জন্য নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। ৭ পর্বের এই নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ প্রমুখ।