ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২০:৩৯

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

ডোনাল্ড ট্রাম্প বলে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন যাকে তিনি ‘গ্রহণযোগ্য’ মনে করেন। এরপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনরুদ্ধারে সাহায্য করবে।

ইত্তেফাক/এমএএস