দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’।
ফরহাদ জানতে পারে রাহাতকে পাগলের মতো ভালোবাসে তাঁর বোন ফারিয়া। ফারিয়াকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে ফরহাদ। কারণ কিছুদিন পরই রাহাতের সঙ্গে রানুর বিয়ে। ফারিয়া ভুলে যেতে চায় রাহাতকে। তখনই ফারিয়াকে রানুর সঙ্গে রাহাতের বিয়ের সব দায়িত্ব বুঝিয়ে দেয় রাহাতের বোন অনিমা। অনিমা কী পারবে ফারিয়াকে কাজে লাগিয়ে রাহাত-রানুর বিয়েটা ভেঙে দিতে? জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায় পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ অনেকে।
