টেক্সাসের হামলার ঘটনা ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪৯

 বিবিসি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি সুপারমার্কেটে গুলিবর্ষণে ২০ জন নিহত হওয়ার ঘটনাটিকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মেক্সিকো সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের এল পাসোর ঐ হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে ২১ বছর বয়সি এক শ্বেতাঙ্গ তরুণকে গ্রেফতার করা হয়েছে। এ তরুণ অনলাইনে পোস্ট করা এক নথিতে এই হামলাকে ‘টেক্সাসে হিস্পানিক আক্রমণ’ এর জবাব হিসেবে অভিহিত করেছেন বলে ধারণা তদন্তকারীদের। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির খুনের অভিযোগ আনা হয়েছে; এর অর্থ হচ্ছে বিচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। এল পাসোর এ হামলার ১৩ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ডেটনে আরেকটি নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীর বোনসহ ৯ জন নিহত হন।