গৌরীপুরে বাল্যবিয়ের দায়ে কনে ও মায়ের জেল

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৭

ইউপি মেম্বারকে জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হয়েছে বাল্যবিয়ে। বাল্যবিয়ের দায়ে কনে ও মাকে ১৫ দিনের জেল ও সহযোগিতার অভিযোগে এক ইউপি মেম্বারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফারহানা করিম রবিবার রাত ১১টায় এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন স্থানীয় কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বিয়ের কনে একা খাতুন (১৬) ও তার মা পারভীন বেগম এবং সিধলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জামাল তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম রিয়াদ হাসান গৌরব, গৌরীপুর থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা, এসআই নজরুল ইসলাম প্রমুখ।