ধামরাইয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৮

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাই উপজেলা চত্বরের পাবলিক লাইব্রেরির বারান্দা থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উদ্ধারকৃত নিহতের নাম আব্দুর রহমান। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়াপাড়া গ্রামে।

ধামরাই থানার এসআই মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।