চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৯

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে রায়হান মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ব্যাপারীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ব্যাপারীর বাজার সংলগ্ন খলসেরভিটা বিলে কলাগাছের একটি ভেলায় রায়হান মিয়া, জিম ও মরিয়ম নামের তিনটি শিশু খেলতে যায়।

এ সময় ভেলা ভেসে গেলে লগি পানিতে পড়ে যায়। লগি নিতে গিয়ে রায়হান পানিতে পড়ে গেলে মরিয়ম নামের শিশুটি চিত্কার করতে থাকে। পরে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিলে চিকিত্সক তাকে কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কুড়িগ্রাম হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত রায়হান মিয়া ব্যাপারী বাজার রাধাবল্লভ এলাকার সাইফুল ইসলামে ছেলে।