চন্দনাইশে বিদ্যুত্স্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:১০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলায় গতকাল সোমবার সকাল ৯টায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে উপজেলায় দুবাই প্রবাসী আলী আজম (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। সে উপজেলার দক্ষিণ হারলা গ্রামের মো. রশিদ আহমদের ছেলে।

জানা যায়, ওই সময় বাড়ির পাশে একটি ডোবায় পানি সেচ করে মাছ ধরার জন্য বিদ্যুত্চালিত মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। গুরুত আহতবস্থায় উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার আলী আজমকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।