চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সোমবার সকালে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ঐ তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশ সেখানে কীভাবে এলো বা কারা হত্যা করল—এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও ওসি জানান।
