সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনা মূল্যে বীজ বিতরণ

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:১১

সিলেট অফিস

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ‘কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই। বর্তমান সরকার সব সময় কৃষিবান্ধব। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি কাজে উত্সাহ দিচ্ছে। শুধু বীজ নয়, সার ও আধুনিক যন্ত্রপাতিতেও ভর্তুকি দিচ্ছে। সম্প্রতি বন্যায় যে ক্ষতি হয়েছে তা একটু হলেও এই বীজের মাধ্যমে কাটিয়ে ওঠা যাবে।’ রবিবার শহরতলীর শাহ-খুররম ডিগ্রি কলেজ মাঠে সিলেট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত সাত ইউনিয়নের ১ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।