নারীর জন্য নেই আলাদা টিকিট কাউন্টার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:১১

রাজশাহী রেল স্টেশন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকায় ফেরার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে টিকিট কাউন্টারে এবং ভোর ৬টায় অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। ঐ দিন বিক্রি করা হয়েছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস অর্থাত্ ১৪ আগস্টের টিকিট। এ দিকে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে স্টেশনের ৬ নম্বর টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা নারীরা পশ্চিমাঞ্চল রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সামনেই ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নারীর জন্য আলাদা এসি কাউন্টার না থাকায় পুরুষদের সঙ্গে লাইনে দাঁড়াতে হচ্ছে।