মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় সরকারি অফিসের সেবা পেতে হয়রানি ও দুর্নীতির শিকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে সোমবার গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত-১) প্রধান কার্যালয় মো. মোস্তাফিজুর রহমান।
