গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে রবিবার রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। নিহতের নাম তপন মিয়া। তিনি নীলফামারির লক্ষ্মীচাপ ইউপির সহদেব বড়গাছা গ্রামের আকবর আলীর ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, কেরানীগঞ্জ মডেল থানার খোলামুড়া এলাকায় রবিবার মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম ফায়েজ উদ্দিন (৬০)। মডেল থানার ওসি শাকের মোহাম্মাদ যুবায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
