ইত্তেফাক রিপোর্ট
ডেঙ্গু জ্বর পরীক্ষার ওষুধের আমদানি খরচ কমানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডেঙ্গু জ্বর পরীক্ষার বিভিন্ন ওষুধ ডেঙ্গু টেস্ট কিট, রি-এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমা পরীক্ষার আই টেস্ট কিট আমদানিতে সব ধরনের শুল্ক-কর প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এসব ঔষধ আমদানির ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন থাকতে হবে। এসব ঔষধ মানসম্মত কি না তাও ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখভাল করবে। বর্তমানে এসব ওষুধের আমদানিতে শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), অগ্রিম কর (এটি) এবং অগ্রিম আয়কর প্রযোজ্য রয়েছে।
