সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস ও এর চারপাশ এলাকায় দলগতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ কর্মসূচিতে ওয়ালটন পরিবারের পাঁচ শতাধিক সদস্য অংশ নেন। ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলমের নেতৃত্বে ঐ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, এস এম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, তানভীর রহমান ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম প্রমুখ