ফটো ক্যাপশন

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:১৬

৫ আগস্ট কক্সবাজার জেলার রামু’র ঈদগড় বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপক মো. মোস্তফা খায়ের, ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান আলী নাহিদ খান, ভিপি মো. ফরিদুর রহমান জালাল প্রমুখ

০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪৬তম শাখা সোমবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুদ্দোহা এবং টঙ্গিবাড়ী বাজার কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন লিটন মাঝি

০০০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি ব্যাংকের গুলশানস্থ লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে সপ্তাহব্যাপী ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড-বিষয়ক উচ্চতর কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করছেন। এ সময় লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আবুল আলি আহাদসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন

০০০০

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুরের হাজীগঞ্জে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান এম এ মোত্তালেব, এসএভিপি মো. ওয়াহিদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং হাজীগঞ্জ শাখার সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ