বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে ইছামতি নদীতে সেতু নির্মাণের দাবি দীর্ঘকালের। গ্রামের দুই অংশে যোগাযোগের জন্য স্বাধীনতার আগে থেকেই খেয়া ও বাঁশের সাঁকো ব্যবহার করা হলেও বর্ষা মৌসুমে যোগাযোগ রক্ষা অসম্ভব হয়ে ওঠে। সবজি, দই, দুধ, ফল সমৃদ্ধ বাহাদুরপুর, সানাইপুকুর, আকন্দপাড়া, রহিমার পাড়া, চকডঙর, বিলসরলিয়া গ্রামের সঙ্গে উপজেলার সংক্ষিপ্ত পথ এটি। অধিকন্তু গ্রামের মূল অংশে অবস্থিত একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোজকার দুর্ভোগ এই নদী। বারংবার প্রতিশ্রুতি দেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়িত হয়নি সেতুটি। অবিলম্বে সার্বিক উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতুটি নির্মাণের বিনীত আবেদন জানাই।
এস এম সাহাদত্ জামান, বগুড়া
