মেরিনার্স সোসাইটির নিজস্ব ভবন হচ্ছে

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:৪০

নির্মাণ কাজ উদ্বোধন

বারিধারায় অবস্থিত সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ মেরিনার্স সোসাইটি টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বারিধারা জে’ ব্লকে অবস্থিত এই টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও মেরিনার্স সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও উদ্যোক্তা মনিমুন নাহার, সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী, শিপিং ডিপার্টমেন্টের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিএমএস এর সাবেক মহাপরিচালক ক্যাপটেন শফিকুল্লাহ্, বিএমএস এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রইচ উদ্দিন, মেরিটাইম এডুকেশন কন্ট্রোলার (শিপিং ডিপার্টমেন্ট) ক্যাপ্টেন গিয়াস উদ্দিন ও ইঞ্জিনিয়ার শাহ্ আলমসহ অন্য মেরিনারবৃন্দ এবং সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের বিভিন্ন শাখার অধ্যক্ষবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার সম্মানীত ব্যক্তিবর্গ। রবিবার মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। —প্রেস-বিজ্ঞপ্তি