জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ৭ আগস্ট থেকে ১৮ দিনের ছুটি শুরু হচ্ছে। গতকাল বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ৭ আগস্ট (বুধবার) থেকে ২২ আগস্ট (বৃহম্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে এবং ২৫ আগস্ট (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি শুরু হবে।
