লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ জন চিকিৎসাকর্মী নিহত, আহত ৪৫

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৮:৩৫

লেবাননে ইসরায়েলি হামলায় অ্যাম্বুলেন্সকর্মীসহ ১৫ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন চিকিৎসাকর্মী।

বৃহস্পতিবার (১২ মার্চ) লেবাননের তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।

২ মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩৪ জন নিহত হয়েছেন।

ইত্তেফাক/এমএএস