সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তায় পায়নি পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু পায় তারা। ব্যাটিংয়ে নেমে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মাজ সাদাকাত। তবে এরপর হঠাৎ ছন্দ পতন হয় পাকিস্তানের। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ব্যাটে বড় সংগ্রহের পথেই আছে সফরকারীরা।
শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত।
অন্যদিকে তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন তিনি।
তবে দলীয় ১০৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তানকে। ৪৬ বলে ৭৫ রান করে মিরাজের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন সাদাকাত। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান।
শাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। তার বিদায়ের পর পরই শামিল হুসাইন ২২ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান সালমান আগাকে সঙ্গে নিয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ফিফটি তুলে নেন সালমান। আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
