ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ডেঙ্গুর ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে দায়িত্ব নিয়ে এটা প্রতিরোধ করতে হবে। সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার ডেঙ্গু রোগে আক্রান্তদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন, সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন প্রমুখ।
