মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:২৩

মাহবুব আলী খান

আজ ৬ আগস্ট সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম শাহাদতবার্ষিকী। এ উপলক্ষ্যে তার জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ হযরত শাহ্ জালাল (র) ও হযরত শাহ্ পরান (র)-এর দরগা শরিফে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তাছাড়া গরিব মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। গ্রামের বাড়ি সিলেটের বিরাহীমপুরে দোয়া ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামালের (র) মাজার শরিফে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের বাসভবন মাহবুব ভবনে (বাড়ি-৪০, সড়ক-০৫, ধানমন্ডি, ঢাকা), বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলী আকবর চৌধুরী

আজ ব্যারিস্টার আলী আকবর চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামের চেয়ারম্যান আলহাজ মরহুম বদিউল আলম চৌধুরীর ২য় পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। ১৯৬৬ সালে তিনি তত্কালীন লিভার ব্রাদার্স পাকিস্তান লিমিটেডের পূর্ব পাকিস্তান অংশের আইন উপদেষ্টা নিয়োজিত হন। পরবর্তী সময়ে তিনি কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে অধিষ্ঠিত হন।