৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:৪২

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আট জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

গাইবান্ধা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার উত্পল কুমার রায়কে কুড়িগ্রাম সদর সার্কেলে, জামালপুর জেলা পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হককে ঝিনাইদহ কোটচাঁদপুরে, নেত্রকোনার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলামকে নওগাঁ পত্নীতলা সার্কেলে, নীলফামারী জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেসকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলে, ঠাকুরগাঁও জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমকে বদলি করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমাকে কক্সবাজার জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, রংপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলমকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে রংপুর এ-সার্কেলে এবং ঠাকুরগাঁও জেলার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।