ডিএমপি কমিশনার অবসরে যাচ্ছেন ১৩ আগস্ট

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:৪২

আগামী ১৩ আগস্ট চাকরি থেকে অবসরে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদমর্যাদা) আছাদুজ্জামান মিয়া।

১৯৬০ সালের ১৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্ম নেওয়া আছাদুজ্জামান মিয়া ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইলসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনের পর হাইওয়ে পুলিশের ডিআইজি হন তিনি। সেখান থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার পদে যোগ দেন।