সরকারবিরোধী সহিংস বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে হংকং। কয়েক সপ্তাহ ধরে চলমান এই বিক্ষোভ নতুন করে আরো সাত জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। অন্যদিকে বিক্ষোভকারীরা শহরটির প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। গতকাল সোমবার সকাল থেকে বাস ও রেল সার্ভিস বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। ফলে পুরো হংকংজুড়ে যানজট দেখা দিয়েছে, বিমানবন্দরে শতশত মানুষ অপেক্ষা করছে এবং হংকংয়ের প্রধান এলাকাগুলোতে প্রবেশের সব পথ বন্ধ হয়ে গেছে। দুইশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দর রেল এক্সপ্রেসের সেবাও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পুলিশ ৪৪ জনকে গ্রেফতার করা ছাড়াও বিক্ষাভ দমনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে গত কয়েকমাস ধরেই হংকংয়ে বিক্ষোভ চলছে। -ডয়চেভেলে
