রাতের আঁধারে ১৩০০ ড্রাগন গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৮:০১

চুয়াডাঙ্গার জীবননগরে এক রাতেই শেষ হয়ে গেল রিপন মুন্সী (৩৮) নামে এক কৃষকের দীর্ঘ চার বছরের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্নের বাগান। রিপনের বাগানের ১৩০০ ড্রাগন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার পেয়ারাতলা গোরস্তান মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক রিপন মুন্সি ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।

রিপন জানান, দীর্ঘ চার বছর ধরে ২০ বিঘা জমিতে তিনি যত্ন করে গড়ে তুলেছেন ড্রাগনসহ মিশ্র ফলের বাগন। প্রায় চার বছর ধরে কঠোর পরিশ্রমে গড়ে তোলা বাগানটি এক রাতেই শেষ করে দেওয়া হয়েছে। শুধু গাছ নয়, তার স্বপ্ন, শ্রম আর ভবিষ্যৎ পরিকল্পনাও যেন একসঙ্গে কেটে ফেলা হয়েছে।

বাগানের কর্মচারী মতিন বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি প্রায় ১২-১৩ কাঠা জমির সব গাছ গোড়া থেকে কাটা। পুরো বাগান কেটে নষ্ট করে দিয়েছে।’ 

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, আমরা  লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএসআর/এএম