রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর ‘ভিত্তিহীন’ বললেন ইরানের রাষ্ট্রদূত

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:১৫

রাশিয়ার মস্কোতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চিকিৎসা নিচ্ছেন— এমন দাবি অস্বীকার করেছেন রাশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কাজেম জালালি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, জালালি এই দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, ৫৬ বছর বয়সী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত হন। ওই হামলায় তার বাবা নিহত হন বলেও দাবি করা হয়। পরবর্তী সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে চিকিৎসার জন্য মস্কোতে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

ইত্তেফাক/এমএএস