সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। তিনি ইরানের এসব হামলাকে ‘ব্ল্যাকমেইলের শামিল’ হিসেবে অভিহিত করেছেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা নিকৃষ্ট ব্ল্যাকমেইল চেষ্টার শামিল।’
জানা যায়, সৌদির মন্ত্রী যখন অন্যান্য দেশের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন তখন ইরানের রাজধানী রিয়াদে হামলা চালায় ইরান।
প্রিন্স ফয়সাল বলেছেন, ইরান এই বৈঠকের সময় হামলা চালিয়ে বার্তা দিতে চেয়েছে তারা থামবে না। কিন্তু এসব বার্তা কাজে দেবে না।
তিনি বলেন, ‘আমার জন্য, এটি স্পষ্ট যে বৈঠক চলার সময় হামলার অর্থ হলো, যারা বৈঠকে ছিলেন তাদের ভয় দেখানো। তারা বার্তা দিতে চেয়েছে ইরান থামবে না।
আমি যা বলতে পারি তা হলো আমরা কেউ ভয় পাইনি। আমরা ভাবতে পারি না, ইরান যদি এমন আচরণ করতে থাকে তাহলে ইরান আমাদের বৈধ কোনো সহযোগী হতে পারে। ইরানের ওপর যে অল্প বিশ্বাস ছিল তাও পুরোপুরি ভেঙে গেছে।’
