ইসরায়েলের আবাসিক বাড়ির মেঝেতে ইরানের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৭:৩৫

ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। সর্বশেষ হামলার পর ইসরায়েলের রেহোভত শহরে একটি আবাসিক বাড়িতে অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। খবর স্কাই নিউজের

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের পাঠানো ছবিতে দেখা গেছে, রাজধানী তেল আবিব থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রেহোভতের একটি বাড়ির মেঝেতে বোমাটি পড়ে আছে। হামলায় ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও বিস্ময়করভাবে বসার ঘরের বড় অংশ অক্ষত রয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থার কর্মীরা বোমাটি পরীক্ষা করছেন।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) বরাতে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তারা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আঘাত করেছে। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট, রাডার ও প্রতিরক্ষা কেন্দ্র—যেগুলো দেশের কেন্দ্র, দক্ষিণ ও উত্তরাঞ্চলে অবস্থিত। 

 

ইত্তেফাক/কেএইচ