মোস্তাফিজুল হক
খালবিল নদীনালা ভেসে গেছে ঢলে,
মাঠে মাঠে পানি শুধু নাও ভেসে চলে।
মুখে কারো ভাত নেই ত্রাণ চেয়ে মরে,
রোগব্যাধি ধেয়ে আসে বানভাসি ঘরে!
ধান গেল পাট গেল ডুবে গেল বাড়ি
চাষিদের ঘরে ঘরে শত আহাজারি!
বান গেলে ভাঙনের বেড়ে যাবে জোর
চাষিদের চোখে তাই অবিনাশী ঘোর!
ফসলের মাঠগুলো সবুজ তো নেই,
সবুজের হাতছানি হারিয়েছে খেই!
হতাশায় কাঁদে চাষি, কী উপায় তবে?
আগামীর চাল-ডাল কী করে তা হবে?
