হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

আপডেট : ২১ মার্চ ২০২৬, ২০:০৮

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে এবং এতে বড় মূল্য দিচ্ছে। দেশটির উত্তর সীমান্ত সফরকালে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার

এদিকে বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের রাজনৈতিক বিশ্লেষক হিলাল খাশান মনে করেন, এটি এমন একটি যুদ্ধ যা শুধু যুদ্ধবিরতিতে থামবে না। এই যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না ইসরায়েল তার পূর্ণ লক্ষ্য অর্জন করছে—শুধু সামরিক শক্তি হিসেবে নয়, বরং লেবাননের রাজনৈতিক অঙ্গন থেকেও হিজবুল্লাহকে মুছে ফেলা পরিকল্পনা ইসরায়েলের।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের চাপ অনুভব করছে। ফলে চলমান সংঘাতটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে লেবাননের দক্ষিণ সীমান্তজুড়ে হিজবুল্লাহ যোদ্ধা ও অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইত্তেফাক/কেএইচ