প্রথমবার পিএসএলে ধারাভাষ্য দেবেন আতহার আলী

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ২০:৪৪

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য ধারাভাষ্যকার ও সঞ্চালক প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই তালিকায় আন্তর্জাতিক ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান।

বিপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা আছে আতহার আলী। তবে প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য দেবেন তিনি। ইংরেজি ধারাভাষ্য প্যানেলে ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং ডমিনিক কর্কের মতো কিংবদন্তিদের সঙ্গে মাইক্রোফোন ভাগ করে নেবেন বাংলাদেশের এই ধারাভাষ্যকার।

May be an image of ‎text that says "‎كيالLوم گیا HEL PSL COMMENTARY PANEL HBL PAKISTAN SUPER LEAGUE 2026 ENGLISH & BILINGUAL WASIM AKRAM RAMIZ MIZ RAJA MIKE HAYSMAN NICK KNIGHT JP DUMINY URDOJ MUMTAZ BAZID KHAN DOMINIC CORK MARK BUTCHER CARLOS BRATHWAITE SIKANDAR BAKHT STHALEKAR BLEWETT BLEWETT MARTIN GUPTILL AAMIR SOHAIL ATHAR ALI KHAN HBL A3zz 5G KFC VGO TEI hich AchangeOn PARKVIEW TAPAL INVEREX TRANS walcs‎"‎

এবারের আসরে সঞ্চালক বা প্রেজেন্টার হিসেবে অভিষেক হচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রোর। তাদের সঙ্গে নিয়মিত মুখ হিসেবে থাকছেন জয়নাব আব্বাস এবং সিকান্দার বখত।

আতহার আলী খান ছাড়াও ইংরেজি ধারাভাষ্য প্যানেল আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, আমির সোহেল, কার্লোস ব্রেথওয়েট, ডমিনিক কর্ক, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মার্টিন গাপটিল, মাইকেল হেইসম্যান, নিক নাইট, গ্রিন ব্লুয়েট, বাজিদ খান, উরুজ মমতাজ খান এবং সিকান্দার বখত।

আর উর্দু ধারাভাষ্য প্যানেলে আছেন শোয়েব মালিক, সালমান বাট, সানা মির, তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল এবং আয়াজ চৌধুরী।

ইত্তেফাক/জেডএইচ