পরমাণু শক্তি কমিশনে চাকরির সুযোগ

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৯:৪২

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।  বিজ্ঞপ্তি অনুযায়ী নয়টি পদে মোট ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা চাইলে উল্লিখিত পদগুলোতে আবেদন করতে পারেন। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে ৮ আগস্ট ২০১৯ খ্রি. পর্যন্ত।

আবেদনের পদসমূহ

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার টাইপিস্ট, টেকনিক্যাল হেলপারসহ মোট নয়টি পদে নিয়োগ দেওয়া হবে।
সর্বমোট ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

অগ্রাধিকার দেওয়া হবে স্নাতক প্রার্থীকে। এই স্নাতক যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই গ্রহণযোগ্য। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বেশকিছু পদের জন্য ছয় মাসের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থীর বয়স- নূ্যনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন-ভাতা ও সুবিধা 

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে (baec.teletalk.com.bd) এই ঠিকানায় আবেদন করতে পারেন।