ঈদে আট দিনে যমুনা সেতুতে সাড়ে ১৭ কোটি টাকার টোল আদায়

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৪:৫১

ঈদুল ফিতরের টানা ছুটি ঘিরে ইতোমধ্যে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। সোমবার (২৩ মার্চ) রাত পর্যন্ত যমুনা সেতুতে আট দিনে প্রায় ১৭ কোটি ৬৫ লক্ষ ৬২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। 

বরাবারই ঈদের সময় যমুনা সেতুতে যানবাহন পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি হয়। এবার ঈদ ঘিরে যমুনা সেতু টোল আদায় বেড়েছে। 

এর আগে, ১৬ মার্চ রাত ১২ টা থেকে ২৩ মার্চ রাত ১২ পর্যন্ত ৮ দিনে ২ লক্ষ ৫৪ হাজার ১৭৫টি গাড়ি পারাপার হয়েছে। এসময় টোল আদায় হয়েছে ১৭ কোটি ৬৫ লক্ষ ৬২ হাজার ৮০০ টাকা। 

জানা যায়,গত ১৬ মার্চ যানবাহন পারাপার ৩৫ হাজার ৬ শত ৫৮টি। এসময় মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৯৪ লক্ষ ৭০ হাজার ৭০০ টাকা।  ১৭ মার্চ যানবাহন পারাপার ৪৬ হাজার ৯০০, ৩৮ মোট টোল আদায় তিন কোটি ৪৯ লক্ষ ৮৩ হাজার ৬৫০। ১৮ মার্চ যানবাহন পারাপার ৫১ হাজার ৫ শত ৯২টি টোল আদায় তিন কোটি ৫১ লক্ষ ৭৩ হাজার ৬৫০টি।

১৯ মার্চ যানবাহন পারাপার পয়তাল্লিশ হাজার ৬শত ৩৩টি। ২০ মার্চ যানবাহন পারাপার ১৬ হাজার ৯ শত ৬১টি। টোল আদায় এক কোটি ২৩ লক্ষ ৬৫ হাজার ৪ শত ৫০ টাকা। ২১ মার্চ মোট যানবাহন পারাপার ১৩ হাজার ৯১০টি। টোল আদায় ৬১ লক্ষ তিন হাজার ৩০০শ টাকা। ২২ মার্চ যানবাহন পারাপার ১৮ হাজার ৩ শত ৩৭টি। টোল আদায় এক কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৯ শত ৫০ টাকা।

২৩ মার্চ যানবাহন পারাপার ২৫ হাজার ১শত ৪৬টি। টোল আদায় ১ কোটি ৪৫ লক্ষ ২৮ হাজার ২ শত ৫০ টাকা। মোট (১৬-২৩) পর্যন্ত যানবাহন ২ লক্ষ ৫৪ হাজার ১ শত ৭৫টি। টোল আদায় ১৭ কোটি ৬৫ লক্ষ ৬২ হাজার ৮০০ শত টাকা।

জানা যায়, ঈদ উপলক্ষ্যে ১৮টি বুথ স্থাপন করা হয়েছিল। মোটর বাইকের জন্য দুই পাড়ে ২টি করে পৃথক বুথ স্থাপন করা হয়েছিলো।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীর সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঘর মুখো মানুষ এবারে স্বস্তিতে বাড়ি গিয়েছে। ঈদের আগের দিন ছাড়া তেমন কোন যানজট দেখা যায়নি। ঈদকে ঘিরে তেমন কোন চাপ বা যানজট ছিল না।

ইত্তেফাক/এনটিএম