মাছারাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ম্যাড ক্যাফে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানভীর প্রবাল। অতিথি হিসেবে রয়েছেন নুসরাত ফারিয়া। প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান। পছন্দের খাবার নিয়ে মজার এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছোটবেলা থেকে নিজের খাদ্যাভ্যাস এবং খাবার নিয়ে তাঁর জীবনের উদ্ভট সব ঘটনার কথা বলবেন তিনি। সঙ্গে থাকবে নাচ-গান।
