তা র কা ব চ ন

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২০:২৫

এ সময়ের অনেক কাজ নিয়ে দর্শকরা খুব বিরক্ত। একই ধরনের গল্প আর একই ধরনের চরিত্র করলে দর্শকরা আরো বিরক্ত হবে। ‘পোড়ামন ২’ ছবিতে আমি গ্রামের ছেলে, সিনেমার নায়ক হতে চাই। ‘দহন’ ছবিতে শহরের নেশাগ্রস্ত একটি যুবক। ‘শান’ ছবিতে প্রশাসনিক কর্মকর্তা, আবার ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে সহজ-সরল এক যুবক। যখন আমার কাছে কাজ আসে তখন ছবির গল্প আর চরিত্রের ভিন্নতা আছে কি-না, তা আগে জেনে নিই, বুঝে নিই। যদি গল্পে কাজ করার সুযোগ থাকে, চরিত্রের ভিন্নতা দেখানোর সুযোগ থাকে তাহলে কাজটি করতে রাজি হই। প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে চাই।

 

চলচ্চিত্রে নিজের চরিত্রের ভিন্নতা প্রসঙ্গে

চিত্রনায়ক সিয়াম আহমেদ