মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন জাকির নায়েক

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২১:০১

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। ছবিতে দুজনই হাস্যোজ্জ্বল ছিলেন। 

মিরাজ ও জাকির নায়েকের এই ছবি কোথায় তোলা সেটা জানা যায়নি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেই ওমরাহ হজ পালনে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানেই এই ছবিটি তোলা হয়ে থাকতে পারে।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে ড. জাকির নায়েক লিখেছেন, ‘মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলর অধিনায়ক মেহিদী হাসান মিরাজ।’

শুরুতে অবশ্য মিরাজকে ভুল করে নাজমুল হোসেন শান্ত বলে অভিহিত করেছিলেন। ভুলটা হয়েছে হয়তো গুগল করার পর। দুজনই তো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। একজন ওয়ানডের, টেস্টে নাজমুল হোসেন শান্ত।

আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের  জন্ম ভারতে। তবে ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনলে মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় নেন। এখন পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ