সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিজনেস ফিন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ (বিএফপি-বি)-এর উদ্যোগে ‘আর্থিক সেবা গভীরতর করার জন্য ক্ষুদ্রঋণ খাতকে রূপান্তরকরণ’ শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফপি-বি প্রোজেক্ট লিডার আহমেদ জামাল। সঞ্চালনা করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিত্ চৌধুরী
০০০০
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন (বিএসএমএ)-এর অনুষ্ঠিত ৭ম এজিএমে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মেট্রোসেম ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ্। তিনি আগামী ২ বছরের (২০১৯-২০ থেকে ২০২০-২১) জন্য দায়িত্ব পালন করবেন
