চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ২০:২৬

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–র। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন তারা। এই প্রচেষ্টায় সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রশংসা করেছে চীন।

চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছিল। ইরান তা প্রত্যাখ্যান করেছে তাদের দাবি তুলে ধরেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যসহ বিস্তৃত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি। আমরা অবিলম্বে উত্তেজনা কমানো, শান্তি আলোচনার পুনরায় শুরু করা, বেসামরিক মানুষের সুরক্ষা, নৌযান চলাচলের নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য নিশ্চিত করার প্রচেষ্টাগুলোর প্রতি সমর্থন অব্যহত রাখতে সম্মত হয়েছি।’

সূত্র: আল–জাজিরা

ইত্তেফাক/এমএস