বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আমিরাতে!

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০৮

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলাটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ১০ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে। কিন্তু আফগানিস্তান যুদ্ধবিগ্রহের কারণে নিজেদের দেশে খেলে না বলে এখনো ভেন্যু ঠিক করতে পারেনি। এর আগে জানা গিয়েছিল কাতারে হতে পারে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচটি। কিন্তু কাতারের কাছ থেকে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজনের কোনো অনুমতি মেলেনি এখনো। বাফুফে মনে করে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচটি আরব আমিরাতে হলে কোনো সমস্যা নেই। গত বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে আফগানিস্তানের ভেন্যু ছিল ইরান। এবার ইরান সম্মতি দিচ্ছে না। বিকল্প ভেন্যু হিসেবে শেষ পর্যন্ত আমিরাতের মাঠে দেখা যেতে পারে আফগানদের।