ভয়ংকর খুঁটি

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন অরুয়াইল বাজারের এই বিদ্যুতিক খুঁটি সংলগ্ন তারে বিদ্যুত্ স্পৃৃষ্ট হয়ে প্রতিদিনই দুই-তিনটি পাখি মারা যায়। এই হিসেবে এক বছরে ৩৬৫–৩=১০৯৫ পাখি মরে। খুঁটি সংলগ্ন একটি তার ওপরের দিকে বেঁকে থাকায় সেখানে পাখি বসলেই তারটি পাখির বুকে লেগে বৈদ্যুতিক শর্টে মারা যায়। পাখি আমাদের পরিবেশের অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদেরও অবদান আছে। এ বিষয়ে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু ব্যবস্থা নিয়ে বিহিত করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

এম মনসুর আলী, অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া