গ্যাস ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতা নেই। ফলে অনেক সময় গ্যাসের চুলা অপ্রয়োজনে জ্বালিয়ে রেখে গ্যাস অপচয় করা হয়। এটা বিপজ্জনক। যে কোনো মুহূর্তে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে এলপি সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা পরিমাণভিত্তিক গ্যাস ক্রয়ের কারণে প্রয়োজন ছাড়া গ্যাস ব্যবহার করেন না। গ্যাস জাতীয় সম্পদ। তাই প্রিপেইড মিটারভিত্তিক বা ব্যবহারের ওপর বিধি-নিষেধ আরোপ করা হলে অপচয় রোধ হবে। গ্যাস ব্যবহারেও সচেতনতা বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. আজিজুর রহমান আজিজ
নবীগঞ্জ, হবিগঞ্জ
